আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 25

 

আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সেট - 25


*********************




1. থাইল্যান্ডের মুদ্রা কি ?
Ⓐ বাহত *
Ⓑ রূপীয়া
Ⓒ ইউয়ান
Ⓓ ইয়েন

2. উইম্বলডন ট্যুরনামেন্ট টি নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
Ⓐ ফুটবল
Ⓑ গল্ফ
Ⓒ টেনিস *
Ⓓ ব্যাডমিন্টন 

❏ ঘাসের উপর খেলা একমাত্র গ্র্যান্ড স্লাম
❏ এটি প্রাচীনতম ট্যুরনামেন্ট

3. ক্রোমোজোম নিম্নের কোথায় অবস্থিত ?
Ⓐ গলগি বডি
Ⓑ নিউক্লিয়াস *
Ⓒ ভ্যাকুওল
Ⓓ প্লাস্টিড 

4. বৃষ্টির জলকণা গোলকাকার হয় কারণ -
Ⓐ বায়ু চাপ
Ⓑ সান্দ্রতা
Ⓒ অভিকর্ষজ ত্বরণ
Ⓓ পৃষ্ঠটান *

■ এটির SI একক নিউটন/মিটার


5. নিম্নের কোন শহর কে ভারতের পিটসবার্গ বলা হয় ?
Ⓐ জামশেদপুর *
Ⓑ রাঁচি
Ⓒ কলকাতা
Ⓓ রায়পুর

6. রাস লীলা কোন রাজ্যের থিয়েটারি নৃত্যরূপ ?
Ⓐ হরিয়ানা
Ⓑ উত্তর প্রদেশ *
Ⓒ মহারাষ্ট্র
Ⓓ রাজস্থান 

7. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ⓐ থিরুবনন্তপুরম
Ⓑ বেঙ্গালুরু *
Ⓒ শ্রীহরিকোটা
Ⓓ দিল্লী

8. MSP কথাটির পূর্ণ অর্থ কি ?
Ⓐ ম্যাক্সিমাম সাপোর্ট প্রাইস
Ⓑ মিনিমাম সিস্টেম প্রাইস
Ⓒ মিনিমাম সাপোর্ট প্রাইস *
Ⓓ ম্যাক্সিমাইজ সাপোর্ট প্রাইস

❏ কৃষকদের উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্য পাওয়ার জন্য কৃষকদের স্বার্থে এটি নির্ধারিত হয়েছে
❏ CACP (Commission for Agricultural Costs & Prices) এটি নির্ধারণ করে

9. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম কে ভারতের সাথে যুক্ত করা হয় ?
Ⓐ 36 তম*
Ⓑ 21 তম
Ⓒ 24 তম
Ⓓ 12 তম

❏ 1975 সালে সিকিম 22 তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 


10. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে ?
Ⓐ মধ্যপ্রদেশ *
Ⓑ অরুণাচল প্রদেশ
Ⓒ আসাম
Ⓓ মেঘালয়

■ এটিতে মোট 12 টি জাতীয় উদ্যান আছে 

11.  ভারতের প্রথম 'গ্রীন পোর্ট' নিম্নের কোনটি ?
Ⓐ কান্ডলা
Ⓑ হলদিয়া *
Ⓒ পারাদ্বীপ
Ⓓ এননোর

12. থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন হরমোনের অন্যতম উপাদান হলো -
Ⓐ লোহা
Ⓑ আয়োডিন *
Ⓒ ক্রোমিয়াম
Ⓓ ফ্লুরিন

■ এর উৎস - সামুদ্রিক খাবার, লবণ প্রভৃতি

13. নিম্নের কোন ভিটামিন লোহিত রক্তকণিকা তৈরিতে ও ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে ?
Ⓐ ভিটামিন - C
Ⓑ ভিটামিন - D
Ⓒ ভিটামিন - B9 *
Ⓓ ভিটামিন - B7

■ এর রাসায়নিক নাম - ফোলিক এসিড 
উৎস - সবুজ শাক সবজি, সোয়াবিন 

14. পর্তুগিজরা ভারতের কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল ?
Ⓐ সুরাট
Ⓑ দিল্লী
Ⓒ কালিকট *
Ⓓ গোয়া

❏ 1498 সালে প্রথম পর্তুগীজ হিসেবে ভাস্কো-ডা-গামা ভারতে আসেন 
❏ 1500 সালে প্রথম ফ্যাক্টরি স্থাপন করা হয় 

15. উমাপতি ধর -এর লেখা 'দেওপারা লিপি' নিম্নের কোন সম্রাটের কথা জানা যায় ?
Ⓐ রামপাল
Ⓑ দ্বিতীয় মহীপাল
Ⓒ সামন্ত সেন
Ⓓ বিজয় সেন *

❏ তিনি ছিলেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা 
❏ তাঁর আমলে দুটি রাজধানী ছিল একটি পূর্ববঙ্গের বিক্রমপুর এবং অন্যটি পশ্চিমবঙ্গের বিজয়পুর
❏ তাঁর সময়কার বিখ্যাত কবি শ্রীহর্ষ 'বিজয় প্রশস্তি' রচনা করেন 
❏ ব্যারাকপুর তাম্রলিপিতে তাঁকে মহারাজাধিরাজ নামে অভিহিত করা হয়েছে


16. নিম্নের কোন সম্রাট পাটলিপুত্র কে মগধের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ অশোক
Ⓑ বিম্বিসার
Ⓒ উদয়িন *
Ⓓ মহাপদ্ম নন্দ 

❏ তিনি ছিলেন হর্শঙ্ক বংশের সম্রাট
❏ 460 BCE - 440 BCE পর্যন্ত রাজত্ব করেন
❏ তিনি অজাতশত্রুর পুত্র ছিলেন 

17.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ⓐ বাহলুল লোদী *
Ⓑ ইব্রাহিম লোদী
Ⓒ সিকান্দার লোদী
Ⓓ উপরের কেউ না

❏ 1451 সালে তিনি সুলতান হন
তিনি ছিলেন প্রথম আফগানি রাজা 
❏ 1489 সাল পর্যন্ত তিনি দিল্লী শাসন করেছিলেন 

18. নিম্নের কে হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেন ?
Ⓐ নাসির শাহ
Ⓑ শেখাবত জং
Ⓒ মহম্মদ কুলি কুতুব শাহ *
Ⓓ সালাবাত জং

❏ 1591 সালে মুসি নদীর তীরে তিনি এই শহর গড়ে তোলেন 
❏ তিনি ছিলেন সুলতান ইব্রাহিম কুলি কুতুব শাহের তৃতীয় সন্তান 


19. 'হর্ষচরিত' গ্রন্থটি কার লেখা ?
Ⓐ বানভট্ট
Ⓑ অশ্বঘোষ
Ⓒ সন্ধ্যাকর নন্দী
Ⓓ জিমূতবাহন

❏ অশ্বঘোষ - বুদ্ধচরিত
❏ সন্ধ্যাকর নন্দী - রামচরিত
❏ জিমূতবাহন - দায়ভাগ

20. রেগুলেটিং এক্ট 1773 এর মাধ্যমে ব্রিটিশ ভারতে কে দ্বৈত সরকার ব্যবস্থার অবসান ঘটায় ? 
Ⓐ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Ⓑ ওয়ারেন হেস্টিংস *
Ⓒ লর্ড ডালহৌসি
Ⓓ লর্ড ওয়েলেসলি

❏ তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর 
❏ তাঁর কার্যকাল ছিল 1774 - 1785 
❏ উইলিয়াম জোন্সের সাথে তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল স্থাপন করেন